ছাতক প্রতিনিধিঃ ছাতকে ‘অনির্বাণ আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিদ্যুৎ বিভাগের লোকজন অংশ নেন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এসে শেষ হয়। এরআগে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী। বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী এহসান কবির, উপ সহকারী প্রকৌশলী আবু হোসেন, আলাউদ্দিন, বিদ্যুৎ বিভাগের মাসুক মিয়া, বারেক মিয়া, মুজিবুর রহমান, বিমল চন্দ্র দাস, আখতারুজ্জামান প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper