সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের আওতাধীন ভাতগাঁও ইউনিয়ন তালামীযের অভিষেক অনুষ্ঠান শুক্রবার সকাল ১১টায় ইউনিয়নের তাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন শাখা’র সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিরন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা তালামীযের নির্বাহী সদস্য রুবেল আহমেদ, সিলেট মহানগর আল-ইসলাহ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ আব্দুল মুক্তাদির, ভাতগাঁও ইউনিয়নের আল-ইসলাহ নেতা হাফিজ সাইদুল ইসলাম প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন।
Sylhetnewsbd Online News Paper