ছাতক প্রতিনিধিঃ ছাতকে আনসার ভিডিপি’র ১০দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ ও নগদ ৫শ’ টাকার শেয়ারসহ মোট ১৫শ’ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। রোববার উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসায় ১০দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরে মধ্যে এসব সনদ ও ভাতা প্রদান করা হয়।
এসময় কালারুকা ইউনিয়ন আনসার ভিডিপি’র দলনেতা ফারুক আহমদের পক্ষ থেকে প্রত্যক সদস্য-সদস্যাদের মধ্য একটি করে ৬৪জনকে গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা তামিম আল জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক মঈন উদ্দিন সাইফুল, সাবেক ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান মুহিব, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আউয়াল, দক্ষিণ খুরমা ইউনিয়ন দলনেতা কামাল হোসেন, দলনেত্রী সামিয়া বেগম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper