ছাতক প্রতিনিধিঃ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের বাসিন্দা, আলীগঞ্জ বাজারের সোহাগ এন্ড বাদার্স -এর সত্ত্বাধিকারি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবি হাজী নেছকার আলী পীরের দাফন্ন সম্পন্ন হয়েছে। রোববার দুপুর ২টায় বাজার সংলগ্ন মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তার নিজ গ্রাম বরাটুকার (পীরবাড়ির) পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মরহুমের যানাজায় ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জাপা নেতা আ.ন.ম ওয়াহিদ কনা মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতি ছাতক জোনের পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, মাওলানা মুফতি আলী হায়দার, সমাজসেবী উবায়দুল হক শাহীন, আ’লীগ নেতা মুজিব মালদার, আশিক মিয়া ও মনির আলী মেম্বার, ব্যবসায়ি ডা. শাহ সৈয়দুর রহমান, ডা. আবদুল করীম, মাওলানা রফিকুল ইসলাম আছকর, বিশিষ্ট মুরব্বি আজম্বর আলী, মখলিছুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, সমাজসেবী নুর আহমদ হিরন, ঝিগলী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, আল-হিকমা জামেয়ার প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরী, যুবলীগ নেতা রিংকু মিয়া, ছাত্রনেতা জাকির হোসেন, মো. সুজন মিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র, ব্যবসায়ি, মরহুমের সহকর্মী ও স্থানীয় কয়েকশতাধিক লোকজন অংশ নেন। যানাজায় ইমামতি করেন মরহুমের বাতিজা মাওলানা মাহমুদুল হাসান পীর।
প্রসঙ্গত, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবি হাজী নেছকার আলী পীর গত বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর।
Sylhetnewsbd Online News Paper