সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ছাতক উপজেলার জয়নগর গ্রাম ও সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান, উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৪) বাড়ির পাশে হাওরে মাছ ধরছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে উপজেলার সুরমা নদীতে নৌকায় পাথর বোঝায় করার সময় বজ্রপাতে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মামুন পিরোজপুর জেলার কাঠালবাড়ি গ্রামের আয়নাল মিয়ার ছেলে।
Sylhetnewsbd Online News Paper