ছাতকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধিঃ ছাতকে এমরান আহমদ খোকন (২২) নামের এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মঈনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে জাহিদপুর তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল আহমদ অভিযান চালিয়ে মঈনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেন। এমরান আহমদ একটি অস্ত্র মামলার আসামী বলে জানা গেছে। জাহিদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আজিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।