ছাতক প্রতিনিধিঃ ছাতকে আয়দন বিবি (৬৫)’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এলাকাবাসীর উদ্যোগে জাউয়াবাজার ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তরা বলেন, বৃদ্ধা আয়দন বিবিকে নির্মমভাবে হত্যার ৩মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। রহস্যজনক কারনে হত্যাকারীদেরও গ্রেফতার করছে না পুলিশ। আসামীরা উল্টো মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বক্তরা, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে প্রশাসনকে হুসিয়ারী দেন।
মানববন্ধনে দেওয়ার আবুল কালাম মাষ্টার, মুক্তার আলী, নুর মিয়া মেম্বার, মনফর আলী, মোশারফ আলী, আব্দুল করিম, সুজাম উদ্দিন, আব্দুস সত্তার, সাইদুর রহমান, নাইওর আলী, হুসাইন মিয়া, গৌছ আলী, মজনু মিয়া, আছির আলীসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩জুন রাত সাড়ে ১১টায় সিঁধকেটে ঘরে ডুকে জাউয়াবাজার ইউপির সুড়িগাঁও গ্রামের বাসিন্দা আয়ধন বিবিকে গলা টিপে হত্যা করে দূর্বত্তরা। এ ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ায় গত ২৪জুন আলী আহমদকে প্রধান আসামী করে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে একটি এজাহার দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৮জুলাই থানা পুলিশ আয়ধন বিবি হত্যা মামলাটি এফআইআর ভূক্ত করে।
Sylhetnewsbd Online News Paper