তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
(১৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোপন সুত্রে সংবাদ পেয়ে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ি তাকে নিজ বাড়িতে ইয়াবা বিক্রয়কালে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
বাবুল তাহিরপুর উপজেলা বড়দল (উওর) ইউনিয়নের পুরানঘাট গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে।
পুলিশের তথ্যমতে জানা যায়,বাবুল নিজ বাড়িতে ইয়াবা বিক্রয়কালে গোপনীয় সংবাদ পেয়ে তাহিরপুর থানা বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার বিকেলে বাবুলকে বিপুল পরিমাণ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
Sylhetnewsbd Online News Paper