সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ হিউম্যান রাইটর্স ফাউন্ডেশন এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্যামপাড়া গ্রামে অসহায় দরিদ্র কল্পনা রানীর মন্ডলের পরিবারের মাঝে বুধবার তার নিজ বাড়ীতে ডেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিউম্যান রাইটর্স ফাউন্ডশনের কেন্দ্রীয় কমিটির আজিবন সদস্য সৈয়দ সাইদুল ইসলাম দুলাল বলেন এসংগঠন গরীব অসহায়দের মধ্যে সব সময় এগিয়ে আশে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে যারা দুমোঠু ভাত খেতে হিমসিম খাচ্ছে তাদের দিকে বৃত্তবান ব্যাক্তিরা ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি সমাজের অবহেলিত গরীব অসহায়দের দিকে খেয়াল রাখে তাহলে কিছুটা হলেও সহযোগিতা পাবে তারা। তাই এ ধরণের সেবামূলক কাজ সব সময় অব্যাহত তাকবে বলে আমি বিশ^াস করি। বাংলাদেশ হিউম্যান রাইটর্স ফাউন্ডশনের মহিলা সম্পাদিকা লাভনী পাল তুলি সুনামগঞ্জের তৃনমূল মানুষের খোজ নিয়ে যে ভাবে কল্পনা রানীর মন্ডলের মতো একটি দরিদ্র পরিবার কে বের করেন। যার নুন আনতে পান্তা পুরায় বৃষ্টি বেজা গৃহেতার বাসস্থান এধরণের পরিবার খোজায় তিনি ধ্যনবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির মহিলা সম্পাদিকা লাবনী পাল তুলি, সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান, বাবুল চন্দ্র পালসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper