আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে(২৪শে সেপ্টেম্বর)সোমবার উপজেলার মাটিয়ান হাওড় হতে লক্ষাধিক টাকার একটি বড় কোণা জাল জব্দ করেছেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন।
স্থানীয় বিভিন্ন তথ্যমতে জানা যায়, সোমবার সকালে গোপন সুত্রে সংবাদ পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় উপজেলা সদর ইউনিয়নের জামালগড় গ্রামের পাশে মাটিয়ান হাওরে বিশেষ অভিযান চালিয়ে একটি বড় কোনা জাল জব্দ করেন। এসময় জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কোনা জালটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়ানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, আমি এই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় আমার জুড়ালো ভুমিকা অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ বিনষ্টকারী কাউকে ছাড় দেয়া হবে না।
Sylhetnewsbd Online News Paper