ইজারা হঠাও টাংগুয়া বাচাঁও: এ প্রতিপাদ্যে হাওড়বাসীর মানববন্ধন

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর, ধর্মপাশায় উপজেলায় অবস্থানরত রামসার অন্তর্ভুক্ত টাংগুয়ার হাওড় সংরক্ষিত এলাকায় অভয়াশ্রম ইজারার প্রতিবাদে ‘ইজারা হঠাও টাংগুয়া বাচাঁও’ এ প্রতিপাদ্যে হাওড়বাসীর মানববন্ধন অনুষ্টিত হয়।

০৪অক্টোবর বৃহস্পতিবার টাংগুয়ার হাওড় সহব্যাবস্থাপনা সোসাইটির উদ্যোগে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, টাংগুয়ার হাওড় কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলো মিয়া,টাংগুয়ার হাওড় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলীউছমান বাদল,টাংগুয়ার হাওড় ইক্যু ট্যুরিস্ট গাইড অখিল তালুকদার,শ্রীপুর উত্তর ইউনিয়ন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার,দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি রাখাল সরকার,রংচি গ্রাম সহব্যাবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হাই,কাউহানী গ্রাম সহব্যবস্থাপনা কমিটির মৎস্য সম্পাদক আব্দুল গনি ওরফে (গনি সর্দার)নিশ্চিন্তপুর গ্রাম সহব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বিলাল মিয়া,সানুয়া গ্রাম সহব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়চরন বর্মন,নোয়াগাও গ্রাম সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল মিয়া,মইয়াজুরী গ্রাম সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মনির মিয়া প্রমুখ।

বক্তারা বলেন,আজ আমরা যে প্রতিবাদ নিয়ে মানববন্ধনে একত্র হয়েছি তা ইজারাদারদের নির্বিচারে মৎস্য নিধনের ফলে ১৯৯৯খ্রিস্টাব্দে সরকার টাংগুয়ার হাওড় কে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করার পড়েই স্বার্থান্বেষী ইজারাদারদের ইজারার অবসান গঠেছিল। টাংগুয়ার হাওড়ের উপড় নির্ভরশীল জনগোষ্ঠীরর অর্থসামাজিক অবস্থার পরিবর্তন ও হাওড়ের সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনা লক্ষে ২০শে জানুয়ারি ২০০০খ্রিস্টব্দে সরকয়ার টাংগুয়ার হাওড়ের ৯৭২৭হেক্টর এলাকা এবং তাহিরপুর ধর্মপাশা দুটি উপজেলার ২১টি মৌজা নিয়ে এবং ছোট বড় ৫১টি বিলের সমন্বয়ে টাংগুয়ার হাওড় কে সরকার দেশের দ্বিতীয় রামসার সাইট ঘোষণা করে,এই ৫১টি বিলের মধ্যে আইন্যা কলমা নামক দুটি বিলেও রয়েছে,যাহা ইতিমধ্যে ইজারা দেওয়ার জন্য আদালত কর্তৃক রায় দেওয়া হয়েছে। টাংগুয়ার হাওড় পাড়ের মানুষের অর্থসামাজিক অবস্থার পরিবর্তন ও হাওড়ের সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কিন্তু তারা অত্যন্ত দু:খের সাথে জানান, ইতিমধ্যে আদালত কর্তৃক টাংগুয়ার হাওড়ের অংশ আইন্যা কলমা এই দুটি বিল ইজারার রায় দিয়ে সরকারের অঙ্গিকার কতটুকু রক্ষা হবে এবং আমাদের অর্থসামাজিক অবস্থার কতটুকু পরিবর্তন আনবে,তাই আজ আমরা প্রতিবাদ জানাই যে রায় সরকারের অঙ্গিকার লঙ্ঘিত হয় এবং হাওড় পাড়ের মানুষের অর্থসামাজিক অবস্থার ব্যাঘাত হয় সে রায় দ্রুত বাতিল করা হউক। বিগত কয়েক বছর পুর্বেই জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে সরকারি কর্মকর্তাগনের সমন্বয়ে টাংগুয়ার হাওড়ের চারপাশে পিলার পুতে সীমানা নির্ধারণ করা হয়েছে,এবং এই সীমানার ভিতরেই আইন্যা কলমা নামক এই দুটি বিল রয়েছে,যাহা এখানকার স্থানীয় জনগণ রামসার নিতিমালা অনুস্বরন করে সরকার নির্ধারিত মুল্য দিয়ে পার্মিট ক্রয়ের মাধ্যমে মৎস্য আহরণ করিয়াছেন,বিলের নির্ধারিত মুল্যের ২৪%টাকা জমা হয় সরকারি রাজস্ব খাতে বাকী ৭৬%টাকা ব্যয় হচ্ছে টাংগুয়ার হাওড় উন্নয়ন ও সংরক্ষ্ণের খাতে।তাই আমাদের জুড়ালো দাবী এই রায় বাতিল করে আমাদের অধিকার নিশ্চিত করুণ।