আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুরের হাওর পাড়ের কৃষক ও জেলেদের আনন্দ বেদনা সরকারের কাছে তুলে ধরার লক্ষে,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় হাওর অঞ্চলের অবহেলিত কৃষক জেলেদের মুক্ত আলোচনার মধ্য দিয়ে কৃষক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
১১অক্টোবর বৃহস্পতিবার টাংগুয়ার হাওর সংলগ্ন মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক পিজুস পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান।ঢাকা হতে সম্মানিত অতিথি এল,আই,ডির প্রতিনিধি রৌশন জাহান মনি,সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,শ্রীপুর দক্ষিণ পরিষদের চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ সরকার,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তাহিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ,তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,তাহিরপুর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অনুপম রায়,মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবা উদ্দিন,শিক্ষক শামীউল কিবরিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাওর পাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগনের কাছে তুলে ধরেন, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সহ-ব্যাবস্থাপনা কমিটির সভাপতি বজলো মিয়া,মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম নেতা শফিকুল ইসলাম শফিক,তাহিরপুর উপজেলা যুবমহীলালীগের আহবায়িকা,আইরিন আক্তার,আওয়ামীলীগ নেতা কয়েছ,আওয়ানীলীগ নেতা জাহিদ হাসান প্রমূখ।
হাওর পাড়ের সমস্যা সমাধানে দাবী নিয়ে অতিথিদের উদ্যেশ্যে বক্তারা বলেন, আমরা জানি টাংগুয়ার হাওর পাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, টাংগুয়ার হাওরের সম্পদ সংরক্ষণের লক্ষে, হাওরটি কে রামসার সাইট ঘোষণা করা হয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল টাংগুয়ার হাওরের বিশেষ দুটি অংশ হানিয়া কলমা নামক দুটি বিল, সরকারের অঙ্গিকার লঙ্ঘিত করে আমাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের ব্যাঘাত সৃষ্টি করে ইজারায় নিয়ে আসে।যে ইজারায় সরকারের অঙ্গিকার লঙ্ঘিত এবং আমাদের চলার পথের ব্যাঘাত হয় সে ইজারা বাতিলের দাবী জানান তারা।
তারা আরও দাবী জানান, হাওরের মৎস্য প্রজনন বৃদ্ধি বাধার কারণ হয়ে দাঁড়িয়েছি হাসের ফার্ম,সেই হাসের ফার্ম হাওরে পালন নিষিদ্ধের দাবী জানান তারা, হাওর পাড়ের শিক্ষার উন্নয়ন,রাস্থার উন্নয়ন বিদ্যুৎ এর দাবী সহ বিভিন্ন দাবী জানান তারা।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, টাংগুয়ার হাওর হচ্ছে রামসার সাইট ঘোষিত এলাকা সেখানে পুর্বেই হাওর অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ও হাওরের সম্পদ সংরক্ষনের লক্ষে ইজারার অবসান হয়েছিল কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য কৌশলগত ভাবে হানিয়া কলমা নামক বিলটি ইজারায় নিয়ে সাধারণ মানুষের অধিকার আহরণ করেছে, যাহা কখনো মেনে নেওয়া যায় না,আমি আপনাদের সাথে আছি থাকব ইনশাআল্লাহ, তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনগনণের অধিকার আহরণকারীদের পছন্দ করেন না। উনি বলেন হাওর অঞ্চলের প্রতিটি বাড়িবাড়ি বিদ্যুৎ পৌঁছে যাবে,হাওর অঞ্চল বর্ষায় কাজ করতে অসুবিধা তবে পিলার আশাকরি প্রতিটি পৌছে গেছে যদি না পৌছে থাকে আমাকে জানাবেন সপ্তাহ দশদিনের মধ্যে পৌছে যাবে।মোয়াজ্জেমপুর উচ্চবিদ্যালয় কে স্কুল এন্ড কলেজে উন্নতি করার কথা উল্লেখ করেন তিনি। পরিশেষে উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে নৌকার ভোট চান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলুক কাজের কথা তুলে ধরেন এবং হানিয়া কলমা বিলটি ইজারার বিষটি দেখবেন বলে আশ্বাস দেন। উনি বলেন হাসের ফার্ম একটি লাভজনক ব্যবসা বলে আমি জানতাম তবে এটি হাওরে মৎস্য প্রজননের অক্ষতিকর জানতাম না,মৎস্য প্রজনন বৃদ্ধির ক্ষতি হলে এটা হাওর অঞ্চলে পালন বন্ধ করা ভাল।
Sylhetnewsbd Online News Paper