সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা নামক স্থান থেকে ৪০বছর বয়সি এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাউওয়ে পুলিশ। রোববার সন্ধ্যায় রাস্তার পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা নামক স্থানে সড়কের পাশে একজন অজ্ঞাতানামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে জয়কলস হাইওয়ে পুলিশের এএসআই শরিফ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বদিরগাঁওস্থ ফাঁড়িতে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের এএস আই শরিফ মাহমুদ বলেন, লোকটির কোন পরিচয় পাওয়া যাচ্ছে না। সে মৃগী রোগি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার পড়নে পাঞ্জাবি ও লুঙ্গি রয়েছে।
Sylhetnewsbd Online News Paper