ছাতক-দোয়ারায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন শামীম চৌধুরী

সিলেট নিউজ বিডি ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ছাতক পৌর শহর ও দোয়ারাবাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা শামিম আহমদ চৌধুরী। বৃহস্পতিবার তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। একাধিক মন্ডপে তিনি পূজারিদের উদ্দেশ্যে বক্তব্যও দেন। ওই সময় তিনি বলেন, সকল ধর্মের শান্তিপূর্ণ আচার অনুষ্ঠান যাতে নিবির্ঘেœ করা যায় সেজন্য সরকার সব ধরণের ব্যবস্থা করে আসছে। সরকার আর্থিক সহযোগিতাও করছে।

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আজমল হোসেন সজল, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, ছাতক আ’লীগের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, শাহীন আহমদ চৌধুরী, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দোয়ারার সুরমা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান, একেএম আছকির মিয়া, এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, নূর উদ্দিন, আনোয়ার হোসেন, দোয়ারা বাজার উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মামুন মিয়া, কাজল মিয়া, নজরুল চৌধুরী, সম্রাট চৌধুরী, ছাতক পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, মাহির চৌধুরী, ছাতক কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম আর্মি, সফিকুল ইসলাম রতন, আব্দুস ছামাদ, হাবিবুর রহমান সেহসান, ছাত্রলীগ নেতা জাহাঙ্গির আলম, রুবেল, আপন প্রমুখ।