সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন এর জন্মদিন পালন করেছে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
গত শনিবার ২০ শে অক্টোবর ২০১৮ইং সন্ধ্যায় ৭ ঘটিকায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে জন্মদিন পালন করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পবিত্র ভুষন তালুকদারশ যীশু সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ প্রসুন কান্তি দাশ প্রনয়।
বক্তব্য রাখেন ফতেহপুর ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ডাঃ রবীন্দ্র বর্মন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক অনুকুল দে, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকলীগ সাবেক সহ সভাপতি সমিরন দে, মোঃ খালেদ মোশারফ, ফতেপুর ইউ/পি শাখা সভাপতি কৃষকলীগ পরিমল বর্মন ও বিশিষ্ট সমাজ সেবক রাবেল লাহেরী প্রমূখ।
বক্তারা জননেতা ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এর শুভ জন্মদিনে উনার সুস্বাস্থ্য কামনা করেন। এবং সামনে একাদশ জাতীয় নির্বাচনে সবাই এক হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Sylhetnewsbd Online News Paper