তাহিরপুর সীমান্তে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় টয়লেটের ভিতরে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার লামাকাটা গ্রামের সাইকুল ইসলামের স্ত্রী একই ইউনিয়নের বাঁশতলা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে গৃহবধূর নাম মার্জিয়া আক্তার (২১)।নিহত মার্জিনা ৯ মাস বয়সী এক মেয়ে সন্তান রেখে গেছেন।

স্থানীয়দের তথ্যমতে জানা যায়, গতকাল (২৭শে,অক্টোবর) শনিবার রাতে থানা পুলিশ টয়লেটের ভিতর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে, জেলা সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত করান এবং রবিবার সকালে নিহতর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়,গত শুক্রবার মধ্যরাতে গৃহবধূ মার্জিয়া খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান। এবং দীর্ঘক্ষণ টয়লেটেই অবস্থান করায়, নিহতের স্বামী সাইকুল টয়লেটে গিয়ে দেখেন টয়লেটের ভেতরে মার্জিয়ার নিথর দেহ পড়ে রয়েছে। এক পর্যায়ে উক্ত নিথর দেহ টয়লেট থেকে বের করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী সাইকুলের সাথে কথা বলতে তার মোবাইল ফোনে অনেক বার চেষ্টা করলেও ফোনটি বন্ধ থাকায় কথা বলা যায়নি।

তাহিরপুর থানার পুলিশের তথ্যমতে জানা যায়, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষটি পরিষ্কার বলা যাবে।