তাহিরপুর প্রতিনিধি:তাহিরপুর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজয় ফুল প্রতিযোগিতা। ২৮শে অক্টোবর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, এই বিজয় ফুল প্রতিযোগিতায়
উক্ত বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, গল্প ও জাতীয় শাপলা ফুল অংকন প্রতিযোগিতা , কবিতা আবৃত্তি, একক অভিনয়,জাতীয় খেলা হাডুডু প্রতিযোগিতাসহ
নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজয় ফুল অনুষ্ঠান উৎযাপন করেন। প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম,অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
হাদিউজ্জামান,ছাত্র অভিভাবক বাবলু মিয়া,ছাত্র অভিভাবক আবুল ফয়েজ,ছাত্র অভিভাবক লায়েছ মিয়া,ছাত্র অভিভাবক আল আমিন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper