ছাতক প্রতিনিধিঃ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারস্থ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ)’র ২১তম তাফসীরুল কুরআন মাহফিল সফলের লক্ষ্যে মাহফিল বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতিসভা বৃহস্পতিবার রাতে ইসকপ’র আলীগঞ্জস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসকপ’র সাবেক সভাপতি, মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. সুজন মিয়ার সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসকপ’র প্রতিষ্ঠাতা সভাপতি উবায়দুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসকপ’র সাবেক সভাপতি সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন, ইসকপ’র সেক্রেটারি মুসলিম আলী, সদস্য আলী হোসাইন, আরজক আলী, লিয়াকত আলী, রবিউল হোসেন আবুল, আলী নূর আহমদ আলা, আলমাছ আলী, ফরহাদ আল মামুন ও মারুফ আহমদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ইসকপ’র সদস্য তানভীর আহমদ হাজারী।
Sylhetnewsbd Online News Paper