তাহিরপুর প্রতিনিধি: বেশী করে তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান’ শ্লোগান নিয়ে তাহিরপুর টাংগুয়ার হাওর পাড়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে ভাবানীপুর গ্রামে সমিরন দাশের নিজস্ব নার্সারিতে,গত (৯ই,নভেম্বর)শুক্রবার একদিন ব্যাপী হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে টাংগুয়ার হাওর সংলগ্ন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ভবানীপুর গ্রামে সমিরন দাশের নিজস্ব নার্সারি ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ ভবনে,প্রায় অর্ধহাজার তাল গাছের চাড়া ও বীজ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা,পরিবেশ হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিষুস পুরকায়স্থ টিটু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার অর্থসম্পাদক রজত ভুষন সরকার,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টাংগুয়ার হাওর সাবেক প্রকল্প উন্নয়ন কর্মী ধ্রুব কান্ত কুণ্ড, এছাড়াও টাংগুয়ার হাওর পাড়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বজ্রপাত থেকে মানুষকে রক্ষার জন্য এই তালগাছের চারা রোপন করা হয়েছে বলে
জানিয়েছেন কার্যক্রমের উদ্ধোধক পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিষুস পুরকায়স্থ টিটু।
Sylhetnewsbd Online News Paper