বিএনপির মনোনয়ন ফরম কিনলেন কামরুজ্জামান

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি সুনামগঞ্জ ১ আসন হতে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান।

১৩ই,নভেম্বর সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মাধ্যমে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। নির্বাচন ৭ দিন পেছানোয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেয়ার সময়ও দু’দিন বাড়িয়েছে বিএনপি। ১৪ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন থাকলেও এখন ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেয়া যাবে।