টাংগুয়ার হাওরে ২লক্ষাধিক টাকার কোণাজাল জব্দ করেছে ম্যাজিষ্ট্রেট

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী মা মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে মন্দিয়াতা গ্রাম সংলগ্ন পাটলাই নদীসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার কোনাজাল জব্দ করেন টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পালের নেতৃত্বে টাংগুয়ার হাওর আইনশৃঙ্খলা বাহিনী।

১৪ই নভেম্বর বুধবার গোপন সুত্রে সংবাদ পেয়ে টাংগুয়ার হাওর এলাকার মন্দিয়াতা গ্রাম সংলগ্ন পাটলাই নদী সহ কয়েকটি স্থানে কৌশলগত ভাবেই এই অভিযান চালান টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন চন্দ্র পাল,,অভিযানে ৩টি কোণাজাল ও ২টি হাত চালিত নৌকা জব্দ করেন যার আনুমানিক মুল্য ২লক্ষাধিক টাকা।এছাড়াও সপ্তাহব্যাপী অভিযানে উনি ৬টি কোণাজাল লক্ষাধিক মিটার কারেন্ট জান সুতারজালসহ একাধিক ইঞ্জিল চালিত নৌকা ও হস্তচালিত নৌকা জব্দ করেন।

টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন টাংগুয়ার হাওরে এই অভিযান অব্যাহত থাকবে এবং হাওরে অবৈধ মৎস্য আহরণকারীদের শক্ত হাতে ধমন করা হবে।