ছাতক প্রতিনিধিঃ ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজন মিয়া (১২) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দক্ষিণ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের দক্ষিণ বরাটুকা গ্রামের সুরুজ মিয়ার পুত্র ও মেওয়াতৈল হাফিজিয়া মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
বুধবার ভোর ৬:০০ টার সময় গ্রামের সড়কে এই দূর্ঘটনা ঘটে।
ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাষ্টার জানান, পল্ল¬ী বিদ্যুতের একটি বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পাশের মাটিতে পড়ে ছিলো। সকালে ফজরের নামাজ শেষে সাজন মিয়া মসজিদ থেকে বাড়ী ফেরার পথে বিদ্যুতের তার স্পর্শ করলে মূহুর্তেই পুরো শরীর জলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছেড়া লাইনের বিষয়ে গ্রাম বাসীর পক্ষ থেকে ওয়ার্ডের মেম্বার সাজুর মিয়া ফোন দিয়ে অবহিত করার পরও তারা কোন উদ্যোগ নেয়নি|পল্লী বিদ্যুতের দায়িত্বহীন কর্ম-কান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান গ্রাম বাসী।
Sylhetnewsbd Online News Paper