ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ এর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও তাদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান (সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান) অলিউর রহমান চৌধুরী বকুল।
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ভুমিদাতা সদস্য ও সাবেক সভাপতি হানিফ আলী, প্রধান শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি গোবিন্দ মোহন সরকার, প্রাথমিক বিদ্যালয় কল্যাণ সমিতি ছাতক উপজেলা শাখার যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক পংকজ দত্ত, প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজ্জাদ আহমদ। বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য সোনাফর আলী, আব্দুল হেকিম, গৌছ উদ্দিন, হাজী কালু মিয়া, বশির উদ্দিন, সারব আলী, মোস্তফা আহমদ, সুরুজ আলী, আব্দুস সালাম, আরিছ আলী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন, তামিম আব্দুল্লাহ নাবিল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সুরাইয়া বিন জান্নাত। এরআগে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট তুলে দেন, সৈয়দা ফাতেমা বেগম, সোমা রানী দত্ত, মোহনারা বেগম ও নবুয়া বেগম। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
Sylhetnewsbd Online News Paper