সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক দক্ষিণ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামীয়া, লতিফিয়া ক্বারি সোসাইটি, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড, পালপুর জালালিয়া আলিম মাদরাসা, মুক্তারপুর আল ইহসান দাখিল মাদরাসা ও লক্ষিপাশা আজিজিয়া হাফিজিয়া মাদরাসার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র্যালি, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর জালালিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুবারক র্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ-সাধারণ সম্পাদক শামস মাহবুব, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু হেনা মুহাম্মদ ইয়াসিন।
এসময় ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের ছাতক দক্ষিণের সভাপতি হাফিজ ফজলুর রহমান, সাধরণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন ছালেহী, দোলারবাজার ইউপি আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফফার, লতিফিয়া ক্বারি সোসাইটির মাওলানা আব্দুর রহমান, ক্বারি আলা উদ্দীন, উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Sylhetnewsbd Online News Paper