তাহিরপুরে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ-১(তাহিরপুর,জামালগঞ্জ ধর্মপাশা,মধ্যনগ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আনিসুল হক বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ৩০শে নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় শাহ্ আরেফিন (রহঃ) মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন।
এসময় সকল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আমরা পিছনে ফেলা সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।