আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর)আসনে দলিয় প্রার্থী তা নিয়ে গুঞ্জন এ আসনে বর্তমান এমপি ভাটিবাংলার উন্নয়নের রুপকারখ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি পর পর দুবার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে এই আসন থেকে বিপুলভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে তিনি নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন এবং তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন । কিন্তু সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয় জোটের রাজনীতির স্বার্থে এবারের নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে চুড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন সদ্য বি এন পি থেকে বিকল্পধারায় যোগ দেওয়া ডা.রফিক চৌধুরী। খবরটি প্রকাশ হবার পর থেকেই সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার জনসাধারন এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে । তারা এই আসনটিতে কোনভাবেই নৌকা প্রতীকে ডা.রফিক চৌধুরীকে মেনে নিতে চান না।উল্লেখ্য ডা.রফিক চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বি এন পি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি ২০০৮ সনের সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের কাছে প্রায় লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
তাই এলাকার জন সাধারণ ও আওয়ামীলীগের তৃণমূলে গুঞ্জন সৃষ্টি হচ্ছে এবং গ্রামে গ্রামে ও বিভিন্ন চায়ের দোকানে আলোচনা হচ্ছে, বিএনপি হতে মনোনয়ন না পেয়ে সদ্য বিএনপি হতে বিকল্পধারায় যোগ দেওয়া ডাঃরফিক চৌধুরী কে নৌকার মনোনয়ন দেওয়া হলে এই আসনে নৌকার পরাজয় নিশ্চিত।
কিন্তু ডাঃরফিক চৌধুরীর নৌকার মনোনয়ন নিশ্চিত বিষয়টি নির্বাচনী এলাকার অনেকেই গুজব বলে মন্তব্য করে যাচ্ছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম পেইসবুকে বিষয়টা গুজব বলে প্রচার দিচ্ছেন,বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গুজবের প্রতিবাদে তৃণমুলে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল করেন জনসাধারণ।
এ ব্যাপারে বিএনপি থেকে সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া ডাঃ রফিক এর মোবাইল ফোনে অনেকবার চেষ্টা করলেও উনি ফোন রিচিব করেননি।

Sylhetnewsbd Online News Paper