উন্নয়নের স্বার্থে সকল মান অভিমান ভুলে নৌকায় ভোট দিনঃ রতন

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ-১তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর আসনের মহাজোট মনোনীত প্রার্থী ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,আওয়ামীলীগে কোন বিভক্তি বিরোধ নেই,আমরা সবাই সবসময় ঐক্যবদ্ধ, যদিও অতীতে চলার পথে নিজেদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় তাহলে অতীতের এ সকল মান অভিমান ভুলে গিয়ে দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন ।

(১৯ ডিসেম্বর) বুধবার বিকেল ৫টায় তাহিরপুর উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালামের সঞ্চালনায়, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মতিউর রহমান।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ আবুল হোসেন খাঁন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী মুর্তুজা,আলখাছ উদ্দিন খন্দকার, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া প্রমুখ।