ছাতক প্রতিনিধিঃ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের পাগনারপাড় গ্রামে এক বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাতে গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে রুবেল মিয়ার বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১২টার দিকে হঠাৎ করে রুবেল মিয়ার বসতঘরে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে পাড়া-প্রতিবেশি ও গ্রামবাসী মিলে প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে আগুনে আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে কিছু জানা যায়নি। জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির এসআই নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Sylhetnewsbd Online News Paper