আহম্মদ কবি, তাহিরপুর প্রতিনিধিঃ দেরিতে হলেও তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু হওয়ায় কৃষকদের মনে স্বস্তি দেখা দিয়েছে। ইতিমধ্যে তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মান কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া ।
আজ (১৫ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর শ্রীপুর( উঃ) ইউনিয়নের বোয়াল মারা সুইস গেইঠের নিকট ৫০নং পিআইসির বাঁধে মাটি কেটে ২০১৮-১৯ অর্থ বছরের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ।
এই প্রকল্পের কাজের দৈর্ঘ্য ৭০মিটার। যার প্রাক্কলিত মূল্য ২৪ লক্ষ ৫৫ হাজার ৩৭৯ টাকা। তাহিরপুর উপজেলায় ৪টি হাওরে ৬৬টি প্রকল্পের অধীনে প্রায় মোট ৫৫ কিলোমিটার বাঁধ নির্মাণ ও পুন: নির্মাণ করা হবে। যার প্রাক্কলিত মূল্য ১৩ কোটি ৪১ লক্ষ টাকা প্রায়। এ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে গৃহীত ৬৬টি প্রকল্পের মধ্যে ৩৬টি প্রকল্পের কাজ শুরুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । অবশিষ্ট ৩০টি প্রকল্পের কাজের প্রস্তুতিও শেষের দিকে। প্রকল্পের কাজ শুরু হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মধ্যে স্বতস্ফুর্ততা লক্ষ্য করা যায়।
তাহিরপুর উপজেলা হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকলিমা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনজুরুল আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিম আল জিন্না, উপ প্রকোশলী ইমরান,প্রমুখ
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি আই সির সভাপতি আলহাজ আবুল ফজল খানঁ, পি আই সির সভাপতি পি আই সির সদস্য সচিব শাহাব উদ্দিন আখন্জী, পি আই সির সভাপতি মতিউর রহমান, আওয়ামীগ নেতা আইবু রহমান আখন্জী, পি আই সি সদস্য সচিব শান্তু মিয়া, পি আই সি সভাপতি মইনুল ইসলাম, পি আই সি সদস্য সচিব শামনূর আখন্জী, পি আই সির সভাপতি মহিবুল নুরু মিয়া, বাবুল লায়েছ প্রমুখঃ
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘বাঁধের কাজে কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যে বা যারাই বাঁধের কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
Sylhetnewsbd Online News Paper