২৫ জানুয়ারি তাহিরপুর গণ সংবর্ধনা সফল করার লক্ষে প্রস্তুতি সভা

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ চলমান মাসের ২৫ তারিখ সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নের রুপকার খ্যাত একাধারে তৃতীয় বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে গণ সংবর্ধনা ও বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনা, অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সংবর্ধনা অনুষ্ঠান কে সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক খেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,সাধারণ সম্পাদক তুষা মিয়া,বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জুনাব আলী,যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, সুজাত মিয়া,দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য আজিজুল হক,উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান,কবিন্দ্র চন্দ,তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম,রাজন চন্দ,আশ্রাউজ্জামান ইমন,জাহিদ হাসান রুবেল প্রমুখ।
প্রস্তুতি সভায় জানা যায়, চলমান মাসের ২৫ তারিখ তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সদর পুর্ব বাজারে এক বিশাল গন সংবর্ধনা ও বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছে।বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।