তাহিরপুর প্রতিনিধি: টানা তৃতীয় বারের মতো বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে গন সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫জানুয়ারি দুুুুপুরে তাহিরপুর উপজেলা রাসেল মিনি স্টেডিয়ামে,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান এর সভাপতিত্বে, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এম,এ মান্নান এম,পি,সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের টানা তৃতীয় বারের মতো বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহিবুল রহমান মানিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মর্তুজা,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল,তাহিরপুর উপজেলা আওয়ামীযুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সুনামগঞ্জ জেলা আওয়ামীগের সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন প্রত্যাশী শামীম আখঞ্জি,প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও তাহিরপুর উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ প্রধান অতিথি সংবর্ধিত অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
Sylhetnewsbd Online News Paper