ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের কার্যালয়ে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এরআগে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে ৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক।
উৎসবমূখর পরিবেশে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে দিনের শুরুতে মনোয়নপত্র দাখিল করেন, নবীণ প্রার্থী মনজু আহমদ। এরপর স্ব স্ব কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মোজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, প্রবাসী আশিকুল ইসলাম আশিক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, আলহাজ্ব আজহর আলী, আবদুর রহমান, আফজাল হোসেন সেবুল ও প্রবাসী আবদুল মালিক। প্রার্থীদের মধ্যে অধিকাংশই আওয়ামী ঘরনার। তবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভ করেছেন প্রবাসী আশিকুল ইসলাম আশিক। আর বাকী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সিংচাপইড় ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জানুয়ারী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল। ৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্রযাচাই-বাচাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।
Sylhetnewsbd Online News Paper