তাহিরপুর সীমান্তে চোরাকারবারী কালাম ইয়াবাসহ আটক

তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তের শীর্ষ চোরাকারবারী আবুল কালামকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

স্থানীয়দের তথ্যমতে জানা যায় কালাম, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তের লালঘাট গ্রামের মাইজ পাড়ার মৃত ভানু হোসেনের ছেলে।(৩১জানুয়ারি) বৃহস্পতিবার রাত্রে, সীমান্তের বালিয়াঘাট ক্যাম্পের বিওপি লাকমা পশ্চিমপাড়া হতে তাকে আটক করা হয়।
আটকের পর বিজিবির সদস্যরা তার দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এর কাছে জানতে চাইলে উনি বলেন কালাম বিরেুদ্ধে ভারতীয় মুদ্রা (হুন্ডি) ও একটি চাঁদাবাজির মামলা আদালতে বিচারধীন রয়েছে।