ছাতকের ইমন হত্যা মামলায় চার জনের মৃত্যুদন্ড

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতকের চাঞ্চল্যকর স্কুল ছাত্র ইমন হত্যা মামলায় চার জনের মৃত্যুদন্ড রায় ঘোষণা করা হয়েছে।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম বুধবার এ রায় ঘোষণা করেন। ট্র্যাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে ছাতকের ব্রাহ্মণজুলিয়া গ্রামের মসজিদের ইমাম সুয়েবুর রহমান সুজন (২৮), নোয়ারাই গ্রামের জায়েদ আহমদ (২৭) ও রফিকুর রহমান (৩৩) রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

অপর আসামি বাতিরকান্দি গ্রামের সালেহ আহমদ (২৪) মামলার শুরু থেকেই পলাতক।

সর্বোচ্চ সাজার পাশাপাশি চার আসামির প্রত্যেককে বিচারক ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বলে এ আদালত জানান।