তাহিরপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ধর্মপাশা, মধ্যনগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মধ্যনগর থানা শাখার আহবায়ক ও বঙ্গবন্ধু পরিষদের মধ্যনগর থানা শাখার সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক-যুগ্ন আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী হোসেন।
তিনি তৃণমূল আওয়ামী লীগ সাধারণ ভোটারের ব্যাপক সমর্থন পেয়ে (৬ফেব্রুয়ারি) বুধবার দলীয় ধানমন্ডি কার্যালয় হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শেখ মোহাম্মদ আলী হোসেন সম্প্রতি উনার সামাজিক মাধ্যম পেইজবুকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের করেছেন এবং নির্বাচনী এলাকার সকলের দোয়া চেয়ে গনমাধ্যমের সাথে মোবাইল ফোনে বলেন, আমি দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দীর্ঘদিন ধরে দলের রাজনীতি করছি। ত্যাগ তীতিক্ষা সহ্য করেছি, আন্দোলনে ভূমিকা রেখেছি। দলীয় সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন বলে শতভাগ আশাবাদি।
তিনি আরো বলেন, যদি দলের মনোনয়ন না পাই, যিনিই দলের মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করবো।
Sylhetnewsbd Online News Paper