আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ হাওরকন্যা শামীমা শাহরিয়ার সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ ঐতিহ্যবাহী দেশের দ্বিতীয় রামসার সাইট টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ হতে সমিতির সভাপতি মনির মিয়া ও সাধারণ সম্পাদক আহম্মদ কবির।
হাওর কন্যা শামীমা শাহরিয়ারকে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হওয়ার সুযোগ প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ হতে সমিতির সভাপতি মনির মিয়া ও সাধারণ সম্পাদক আহম্মদ কবির জানান আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
টাংগুয়ার হাওর সংগঠনের নেতৃবৃন্দ বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরপাড়ের নেত্রী হাওর কন্যা শামীমা শাহরিয়ারকে এমপি নির্বাচিত করে তিনি আবার প্রমান করলেন তিনি হাওরপাড়ের জনগণকে কতটুকু ভালবাসেন। টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দ আশাবাদী হাওরকন্যা শামীমা শাহরিয়ার পিছিয়ে পড়া টাংগুয়ার হাওরপাড়ের হাওরের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের জীবন মান উন্নয়নে যথেষ্ঠ ভুমিকা পালন করবেন এবং জীববৈচিত্রের ভরপুর টাংগুয়ার হাওরের জীব বৈচিত্র সংরক্ষণে একটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসতে যুগোপযোগী পদক্ষেপ নিবেন।
তারা হাওর কন্যা শামীমা শাহরিয়ারের সু-স্বাস্থ্যে কামনা করেন, যাতে করে উনি হাওরের অবহেলিত মানুষের কল্যাণে দূর্বার গতিতে এগিয়ে যেতে পারেন।
Sylhetnewsbd Online News Paper