নৌকার বিজয়ের লক্ষ্যে বাবুল এর নির্বাচনী প্রচারণা

তাহিরপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাধারণ জনগণের প্রিয়মুখ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল নৌকা বিজয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে (১৩ফেব্রুয়ারি) বুধবার দিনব্যাপী উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের একতা বাজার,বড়ছড়া বাজার, জয় বাংলা বাজার, লাকমা চক বাজার, চারাগাও বাজার,কলাগাও বাজার ও বাগলী বাজার গণসংযোগ করেন।

উল্লেখ্য, বাজারে প্রতিটি ব্যাবসায়ীদের সাথে কুশলাদি ও শেখ হাসিনাম সালাম পৌছিয়ে দিয়ে উন্নয়নের মার্কা বিজয় এবং নির্বাচনী এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা চান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীগ, যুবলীগ,ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী বৃন্দ।