ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের ৯২নং সদুখালী নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় বারের মতো রাত্রিকালীন পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বানিকান্দিস্থ আল-ইসলাম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৯জন শিক্ষক দ্বারা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে রাত্রিকালিন পাঠদান করার সুযোগ পাবে।
সংগঠনের সাবেক সভাপতি মাসুম আহমদ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসানের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম তালেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য সমছু মিয়া, সংগঠনের উপদেষ্টা সুজন মিয়া, আবদুস সবুর, ইমাম আবদুল গাফফার ও বিদ্যালয়ের শিক্ষক সাদিক আহমদ। বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি ফয়জুল আহমদ, বর্তমান সহ-সভাপতি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মুক্তাদির ফয়জুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক বাহরাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তুহিন, প্রচার সম্পাদক আবু তাহের মো. সাবের, সহ-প্রচার সম্পাদক আহমদ হোসেন ইমন, শিক্ষা সম্পাদক আলিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিশু মিয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য আবদুল বাছিত জয়নুল, জাকির আহমদ রাজু, আল-আমিন, লায়েক আহমদ, মাহবুবুর রহমান, মইনুল ইসলাম প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper