শিবরামপুর স: প্রাথমিক বিদ্যালয়ের পালন হয়নি মাতৃভাষা দিবস

তাহিরপুর প্রতিনিধিঃ সাড়া দেশে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলেও উপজেলার একটি বিদ্যালয়ে এই দিবসটি পালন, এমনিক জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি। এ ঘটনায় তিব্রনিন্দা জানিয়ে স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্র অভিভাবকগন। ঘটনাটি ঘটেছে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকাবাসীর তথ্যমতে জানাযায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল প্রায় সময়েই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, তারা অত্যন্ত দুঃখ্যজনক ভাবে আর জানান (২১শে,ফেব্রুয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি পালিত হলেও আমাদের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালন হয়নি এমন কি বিদ্যালয়ে উত্তোলন হয়নি জাতীয় পতাকা। শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিবাবক সয়ফুল আলম বলেন, আমি সকালবেলা বিদ্যালয়ে গিয়ে দেখি বিদ্যালয়ের প্রত্যেকটি কক্ষে তালা লাগানো। বিদ্যালয়ের শিক্ষকদের কোন খবর নেই,বিদ্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা, তারপর আমি আমার বাড়িতে রাখা পতাকা ও একটি বাঁশ এনে বিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করি এবং কয়েকজন ছাত্র ডেকে এনে জাতীয় সংগিত পরিবেশন করিয়ে সকাল নয়টা পর্যন্ত শিক্ষকদের অপেক্ষা করে বাড়িতে চলে আসি। উনি বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতির কারনে আজকে আমাদের বিদ্যালয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়না। যাহা একটি জাতির জন্য অত্যন্ত দুঃখ্যজনক, এমন ভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে থাকলে আমাদের বাচ্চারা কি শিখবে,দেশের বিভিন্ন দিবস সম্পর্কে কি করেই বা কোমলমতি শিশু শিক্ষার্থীদের গুরুত্ব বাড়বে। আমরা এই বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি তিব্রনিন্দা জানাই এবং কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করি।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল মিয়া বলেন, আমি তাহিরপুর বিদ্যালয়ে শিক্ষক আমি সব কিছু বলে আসছি, আমার বিষয়টা জানা নেই আমি জেনে আপনাকে জানাচ্ছি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিপ্লব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাটা এখন শুনেছি আমি ঐ স্কুলের শিক্ষকদের লিখিত নোটিশ প্রদান করিব।