তাহিরপুর প্রতিনিধিঃ আগামী (১০ই, মার্চ) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।করুনা সিন্ধু বাবুল।, উদীয়মান সমাজসেবক সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা আওয়ামীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু বাবুল। চলমান রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয় মুখ। উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রতিনিয়ত সকাল হতে শুরু করে মধ্য রাত অবধি উপজেলার এ প্রান্ত থেকে অন্যপ্রান্তের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন বিষয়ে। তার এমন সহজ ও সরলমনা প্রচারণায় উপজেলার সর্বত্রই তাকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। করুনা সিন্ধু বাবুল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী । বাবুল জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, উপজেলার উন্নয়নের কথা চিন্তা করে, নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে, রীতিমত আন্দোলিত সব শ্রেণীপেশার মানুষ।
আজ (০২মার্চ)শনিবার সকাল হতে রাত অবধি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে শ্রীপুর বাজার নয়াবন্দ সহ প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেছেন। এসময় সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটাররা বেশ ভাল ভাবেই নিচ্ছেন তাকে।
শ্রীপুর বাজার সহ এলাকার একাধিক ভোটারের সাথে আলাপচারিতার মাধ্যমে জানায়, সৎ ও সততার প্রতীক, মিশুক প্রকৃতির মানুষ হওয়ায় সহজেই সকলকে আপন করে নিতে পেরেছেন । আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করুনা সিন্ধু বাবুল উনি এলাকার সাধারণ মানুষের প্রিয় বাবুল দাদা হিসাবেই পরিচিতি অর্জন করেছেন।
কথা হয় তারুণ্যের অহংকার করুনা সিন্ধু বাবুল এর সাথে । উনি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে জানান, হাওর বেস্টিত তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনা আমাকে স্নেহ করে হাওর বেস্টিত তাহিরপুর উপজেলা বাসীর সেবা করার সুযোগ দিয়েছেন, আমি আশাকরি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও তাহিরপুর উপজেলাবাসী একজন সেবক হিসাবে আমাকে সব শ্রেণীর সম্মানিত ভোটার সমর্থকগন তাদের সেবা করার সুযোগ দিবেন ।
Sylhetnewsbd Online News Paper