সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার পুইট্টা পুরান গাও এলাকা থেকে ৩২ বোতল অফিসার্স চয়েস ও মটরসাইকেলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটক মাদক ব্যবসায়ীর নাম নওয়াজ শরীফ (সুমাই)। সে বিশ্বম্বরপুর থানার উলাসনগর গ্রামের আব্দুল শরীফের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে বিশ্বম্বরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sylhetnewsbd Online News Paper