তাহিরপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন উপলক্ষে মতবিনিময় সভা

আহম্মদ কবির তাহিরপুর থেকেঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময়, নবনির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ,তাহিরপুর উপজেলা গন মিলনায়তনে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বকত , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছুবহান আখঞ্জি, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আলফাজ উদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,তাহিরপুর উপজেলা আওয়ামীযুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি আবুল খায়ার, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহসেন তালুকদার তুষার,শ্র্রীপুুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম ভুইয়া, যুবলীগ নেতা মানিক পাল প্রমুখ।
উক্ত মতবিনিমিয় সভার প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়ীত্ব অর্পণে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আজ যারা তাহিরপুর উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে, আপনাদের প্রথম দায়িত্ব তাহিরপুর কে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত তাহিরপুর গড়া এবং তাহিরপুরের রাস্তাঘাটের উন্নয়নসহ একটি ডিজিটাল তাহিরপুর গড়া, সে ব্যাপারে আপনাদের পাশে আমি সার্বক্ষণিক আছি থাকব ইনশাআল্লাহ, আপনারা মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে তাহিরপুর কে একটি উন্নয়নশীল অঞ্চল হিসাবে গড়ে তুলন, এটা আমার নির্দেশ ও অনুরোধ রইল।