ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরনে ছাতক-দোয়ারা ফোরামের শোক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হয়ে ৭জন যাত্রী নিহত হওয়ার গভীর শোক প্রকাশ করেছেন সিলেটস্হ ছাতক – দোয়ারা ফোরামের নেতৃবৃন্দ।
বুধবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাতক – দোয়ারা ফোরামের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সকলকে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।