তাহিরপুর ছেলে ধরা, মাদক ও জঙ্গি বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্টিত

আহম্মদ কবিরঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় ছেলেধরা, মাদক ও জঙ্গি বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে তাহিরপুর উপজে চত্বরের সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান,পিপিএম (বার) এর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন সিলেট রেঞ্জ ডি,আই,জি কামরুল আহসান বিপিএম( বার),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সিনিয়র পুলিশ সুপার গৌতম, পুলিশ সার্কেল বাবুল আক্তার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছুবহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আলফাজ উদ্দিন খন্দকার,তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিনখন্দকার লিটন,তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ আতিকুর রহমান প্রমুখ। তাহিরপুর থানা পুলিশের আয়োজনে ছেলে ধরা, মাদক ও জঙ্গি বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান বক্তা হিসাবে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এম,পি বলেন,ছেলে ধরা গুজবটি বেশ কিছু দিন যাবৎ ছড়িয়েছে, গুজব এসব গুজব যারা ছড়াচ্ছে তাদের কাছ হতে দূরে থাকুন।যারা গুজব ছড়াচ্ছে তাদের সনাক্ত করে পুলিশে দিন। আইন কে নিজের হাতে তুলবেন না।
প্রধান বক্তা বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব যারা ছড়াচ্ছে, তারা দেশের শত্রু দেশের উন্নয়ন বিরোধী, এদের সন্ধান পেলে পুলিশ কে অবগত করুন। এবং মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদকে ধরিয়ে দিতে দেশ ও জাতির সার্থে পুলিশ কে সহযোগিতা করুন।
ছেলে ধরা মাদক ও জঙ্গি বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গনমাধ্যমের কর্মীগন এবং উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।