তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তনদী জাদুকাঁটায় অবৈধভাবে বালুপাথর উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের সাড়াশি অভিযান চালিয়ে আট নৌকা সেইভ মেশিন জব্দকরণসহ ৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার(৩০,সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ এর নেতৃত্বে থানা পুলিশ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় নদীর পরিবেশ ধ্বংসাত্মক নিষিদ্ধ সেইভ মেশিন জব্দ ও নদীর তীরে নদীর চরে অবৈধভাবে বালুপাথর লুটে জড়িত ৯ জনকে আটক করে।
আটককৃত ব্যাক্তিরা হল উপজেলার গুটিলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল মিয়া (৩৪)ইউনুছপুর গ্রামের ছেদেক মিয়ার ছেলে আকিক মিয়া (২৪) একইগ্রামের ময়না মিয়ার ছেলে কাদির মিয়া (৩২)বড়খলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে বাদল মিয়া (২৫)সোনাপুর গ্রামের রফিকুলের ছেলে নুরজামাল( ২৪) কুকুর কান্দি গ্রামের ফজলুল রহমানের ছেলে আব্দুল শহীদ (২২) রসুলপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহ আলম (২৫) পাতারগাও গ্রামের হানিফ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪) একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রকিব মিয়া (২৩)
স্থানীয়দের তথ্যসুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার সীমান্তনদীর জাদুকাঁটার বড়টেক এলাকার পাঁকা সড়ক,বরইবাগ,আদর্শ গ্রাম, বিন্নাকুলি জাঙ্গালহাঁটির সামনের বালুচর থেকে এসব ইঞ্জিন চালিত সেইভ মেশিন ও বালুপাথর উত্তোলনে সরঞ্জামাদী আটক করা হয়।
জব্দকৃত সেইভ মেশিন ও ইঞ্জিন চালিত ট্রলার সহ বিভিন্ন সরঞ্জামের মুল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
আটককৃত মালামাল সন্ধায় উপজেলার মাণিগাঁও শিমুলবাগান সংলগ্ন নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে আটক ৯ জনকে সন্ধ্যায় থানা পুলিশ হেফাজতে নেয়ার পরও তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এর কাছে জানতে চাইলে উনি গণমাধ্যম কে জানান আটককৃত ব্যাক্তিদের জেল হজতে প্রেরণ করা হবে।
Sylhetnewsbd Online News Paper