ছাতকে আনুজানী গ্রামে চেলা নদীর উপর ব্রীজ উদ্ধোধন করেন বিচারপতি ইমান আলী

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জে ছাতক উপজেলার মঈনপুর-আলীগঞ্জ সড়ক চেলা নদীর উপর নবনির্মিত ব্রীজের শুভ উদ্ধোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলী। শনিবার(৫ই অক্টোবর) সকাল ১০ টায় আনুজানী গ্রামের পশ্চিম পাড়ায় ব্রীজটির উদ্বোধন করেন।

প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আনুজানী গ্রামের ভিতরে ভয়ে চলা চেলা নদীর উপর নবনির্মিত ৬৬৫০ মিটার চেইনেজে ৬৬ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রীজটি উদ্বোধনের পর দুপুরে খুলে দেওয়া হয় এলাকাবাসীর চলাচলের জন্য।

নবনির্মিত ব্রিজটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার ডিসি আব্দুল আহাদ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বশির,সাবেক মেম্বার জায়েদ কবির রফিক,মাওলানা সৈয়দুর রহমান, চন্দন মিয়া,ফজর আলী,আবু বক্কর,ইয়ারিছ আলী,মাস্টার তারেক আহমদ, আরফিন রাসেল আহমদ, নুরুল গনি, মুসলিম উদ্দিন রফু প্রমুখ।