তাহিরপুর প্রতিনিধিঃ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার(২৬ অক্টোবর) সকাল ১০ টায় তাহিরপুর থানা পুলিশের আয়োজনে তাহিরপুর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে, র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে,থানা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়,তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ আতিকুল রহমান এর সভাপতিত্বে,তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এ এ সপি (প্রবি) অরিত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর-জামালগঞ্জ পুলিশ সার্কেল বাবুল আক্তার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এস আই হুমায়ুন কবির, এ এস আই কবির,সম্মানিত পুলিশ সদস্য আব্দুর রশিদ, এবি এস জনি,আহমেদ শিপু প্রমুখ।এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সব ধরনের অপরাধ নির্মুলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরাম কাজ করে যাচ্ছে। তাই সকলে মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশ সন্ত্রাস নির্মুল করতে সক্ষম হবে।
Sylhetnewsbd Online News Paper