সিলেট নিউজ বিডি ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশই বাঙালিদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিরাপদ। আমাদের প্রচুর সম্পদ আছে। শুধু আস্থা ও সাহসের অভাব।
রবিবার দুপুরে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে টাকার কোনো অভাব নেই। বাংলাদেশ টাকায় ভর্তি কিন্তু জ্ঞান কম আছে আমাদের। ভাল ভাল প্রকল্প তৈরি করতে পারি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল আলম, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান পীর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল।
Sylhetnewsbd Online News Paper