তাহিরপুরে আওয়ামীলীগের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

আহাম্মদ কবির তাহিরপুর হতেঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৭ই মার্চ বিকাল ৩ টায় তাহিরপুর উপজেলা শ্রীপুর বাজারে ,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে কেকাটা জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি দোয়া ও মিলাদ মাহফিল শেষে শ্রীপুর বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামনুর আখঞ্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক ইসলাম,বক্তব্য রাখেন শ্রীপুয় উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আওয়ামিলীগ নেতা আব্দুল খালেক, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার হাজেরা বেগম, বাংলাদেশ যুব শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মতিউর রহমান,জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ মটর শ্রমিকলীগের সদস্য সচিব শ্যামল বিশ্বাস রানা, শ্রীপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনির মিয়া,সাংবাদিক আহাম্মদ কবির, সাংবাদিক শামসুল আলম আখঞ্জী, বাংলাদেশ কৃষকলীগ শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন প্রমুখ।

এসম বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতামনা। একটি স্বাধীন হতনা বাংলাদেশ। এ মহান নেতার আদর্শ আমাদের মনে লালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমানের মাদক মুক্ত জেলা রূপান্তর করতে আওয়ামীগের নেতাকর্মীদের ঐক্যবন্ধ হতে হবে।

তারা বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন সোনার বাংলা,আর প্রধানমন্ত্রী তার বাস্তবায়ন করছে। আমরা স্বপ্ন দেখছি এই বেষ্টিত অঞ্চল কে সুন্দর করে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ।অনুষ্ঠানের শুরুতেই কোরআন হতে তিলাওয়াত করেন ডাঃ মেহেজ্জামান