ছাতকে করোনা আক্রান্ত মৃত্যুবরকারী আ’লীগ নেতা’র দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধিঃ ছাতকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারী আ’লীগ নেতা আব্দুল হক’র দাফন সম্পন্ন হয়েছে ।সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের নির্দেশে ছাতক থানা পুলিশ, সুনামগঞ্জ তাকওয়া ফাউন্ডেশন,জাউয়া বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহায়তায় মরহুমের নামাজে জানাজা শেষে বাদ আছর উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামে দাফন করা হয়।
করোনায় আক্রান্ত হলে আব্দুল হক সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।
এ সময় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ও এএসআই আব্দুল মান্নান, জাউয়া বাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক মোস্তাক আহমদ পীর,রুহুল আমিন,স্বপন দাশ,জহিরুল ইসলাম শাওন,আজহার উদ্দীন,কামরুল ইসলাম,ফয়েজ আহমদ,রায়হান আহমদ,মোহাম্মদ আলী জুমন,সোহেল আহমদ,
জাউয়া বাজার ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম’র উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য, জাউয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক,
কৈতক হাসপাতাল এলাকার হক ফার্মেসীর স্বত্তাধিকারী আব্দুল হক ও তার পুত্র মামুন আহমদ করোনা আক্রান্ত আক্রান্ত হলে ২৬শে তাদের নমুনা সংগ্রহ করে পিতা ও পুত্রের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হলে ২৯ তাদের করোনা পজেটিভ শনাক্ত হয় । পরে তাদের চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দীন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্হায় আজ দুপুরে তার মৃত্যু হয়।আব্দুল হক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাউলী গ্রামের মৃত চমক আলীর পুত্র।মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র,২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী,বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন রেখে গেছেন।